1206>|| জীবন মানেই চলা ||--(1)+(2)
1206>|| জীবন মানেই চলা ||--(1)
<---আদ্যনাথ---->
জীবন মানেই পথ চলা,
অজানা পথে একলা চলা।
চলতে গিয়ে ভাবনা জাগে কিছু,
আর ছুটতে হয় সেই ভাবনার পিছু।
জীবন মানেই এগিয়ে যাওয়া শুধু,
পথ হারালে হা-হুতাশ রইবে শুধু।
হারাতে না চাইলে চলতে হবে,
জীবনকে জানতে হবে চলতে হবে।
জীবনকে ভালো বাসতে হবে চলতে হবে,
সমাজকে বুঝতে হলে চলতে হবে,
মানুষের মনের খোঁজ রাখতে চলতে হবে,
প্রকৃতিকে ভালো বাসলে চলতে হবে।
পথ চলাই জীবন, মনে রাখতে হবে,
নিজেকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে যেতে হবে।
সকল ভেদাভেদ ভুলে চলতে হবে,
কাউকে হারিয়ে নয়, একসাথে চলতে হবে।
যেথেমেজায় সে হারায় অনেক কিছু,
চিন্তা গুলি থামতে জানেনা কভু,
ভাবনা ও এগিয়ে চলা, এই দুয়ের টানে,
জীবন বুঝি খুঁজে পায় জীবনের মানে।
জীবনতো কিছু সময়ের মাপকাঠি
জীবন অনেক কর্মকান্ডের স্মৃতি,
জীবন মানে ভালোবাসার কেন্দ্র বিন্দু,
জীবন মানে সৃষ্টি সুখের মহা সিন্ধু।
জীবন মানে প্রেমবন্ধনে আনন্দে বাঁচা,
সমাজ জীবনে একে অপরের জন্য বাঁচা।
নিজের জন্য বাঁচা সে তো নিকৃষ্ট বাঁচা হয়,
অপরের জন্য বাঁচলেই জীবন সুন্দর হয়।
জীবন মানে সর্বদাই কিছু খুঁজে চলা,
নিত্য নুতন কে কাছে পাওয়া,
কিছু পেয়ে নূতনকে জানা,
কিছু পেয়েও ভুলে যাওয়া।
জীবন খাতার প্রতি পাতায়,
লেখা আছে কত জানা অজানায়,
তবুও প্রতিমুহূর্তে নূতনকে খোঁজা,
যে টুকু হোক আনন্দ ভাগ করে নেওয়া।
জীবনের পৃষ্ঠা গুলি অদ্ভুত ভারী,
প্রতি পৃষ্ঠায় সুখ দুঃখের মিলন ভারী,
অন্নময় শরীর, অফুরন্ত স্মৃতি,
এই তো জীবনের বাস্তব কাহিনী।
জীবন আশা নিরাশায় দোলায় দোলে,
কত চাওয়া না পাওয়ার কুহক ছলে,
তবু জীবনের শেষ লগ্নেও খুঁজে চলা,
সব ফেলে না ফেরার পথে একলা চলা।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
03/11/2026::সকাল 6:18মি
=====================
|| জীবন মানেই চলা ||---(2)
<---আদ্যনাথ---->
জীবন মানেই পথ চলা,
অজানা পথে একলা চলা।
চলতে গিয়ে ভাবনা জাগে কিছু,
আর ছুটতে হয় সেই ভাবনার পিছু।
যে থেমেজায় সে হারায় অনেক কিছু,
চিন্তা গুলি থামতে জানেনা কভু,
ভাবনা ও এগিয়ে চলা, এই দুয়ের টানে,
জীবন বুঝি খুঁজে পায় জীবনের মানে।
জীবনতো কিছু সময়ের মাপকাঠি,
জীবন অনেক কর্মকান্ডের স্মৃতি,
জীবন মানে ভালোবাসার কেন্দ্র বিন্দু,
জীবন মানে সৃষ্টি সুখের মহা সিন্ধু।
জীবন মানে প্রেমবন্ধনে আনন্দে বাঁচা,
সমাজ জীবনে একে অপরের জন্য বাঁচা।
নিজের জন্য বাঁচা সে তো নিকৃষ্ট বাঁচা হয়,
অপরের জন্য বাঁচলেই জীবন সুন্দর হয়।
জীবন মানে সর্বদাই কিছু খুঁজে চলা,
নিত্য নুতন কে কাছে পাওয়া,
কিছু পেয়ে নূতনকে জানা,
কিছু পেয়েও ভুলে যাওয়া।
জীবন খাতার প্রতি পাতায়,
লেখা আছে কত জানা অজানায়,
তবুও প্রতিমুহূর্তে নূতনকে খোঁজা,
যে টুকু হোক আনন্দ ভাগ করে নেওয়া।
জীবনের পৃষ্ঠা গুলি অদ্ভুত ভারী,
প্রতি পৃষ্ঠায় সুখ দুঃখের মিলন ভারী,
অন্নময় শরীর, অফুরন্ত স্মৃতি,
এই তো জীবনের বাস্তব কাহিনী।
জীবন আশা নিরাশায় দোলায় দোলে,
কত চাওয়া না পাওয়ার কুহক ছলে,
তবু জীবনের শেষ লগ্নেও খুঁজে চলা,
সব ফেলে না ফেরার পথে একলা চলা।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
09/11/2026::সন্ধ্যা 7:18মি
=====================
Comments
Post a Comment