Posts

Showing posts from October, 2026

1203> || আজ বিজয়া দশমী || 2026

  1203>|| আজ বিজয়া দশমী ||21/10/2026    <---আদ্যনাথ---> বিজয়াতে মায়ের হয়না বিসর্জন, চোখের জলে কাজল মোছার মতন হয় নিরঞ্জন। বিদায়ের ক্ষণে মাকে আবার আসবার জন্য করতে হয় নিবেদন। এইতো আমাদের পুজোর রীতি ও নীতির প্রকরণ। কেমন করে হয় মায়ের বিসর্জন, মা আমাদের হৃদয়ে আছেন সর্বক্ষণ। এই চারদিন মা মন্ডপে বসে পুজো নিয়েছেন, আজ বিজয়ার দিন থেকে মা আমাদের অন্তরে বসে পুজো নেবেন। তাইতো মা আছেন সর্বক্ষণ আমাদের হৃদয় মাঝে, আজথেকে বৎসর ভর মায়ের চিন্তা করবো সকাল সাঁঝে। মা আছেন তাই আমরা আছি এই ভুবন মাঝে, মা এর আশীষ বর্ষিত হয়েছে বিশ্ব ভুবন মাঝে।     <---আদ্যনাথ রায় চৌধুরী---->

1202>নবরাত্রি2026::--

 1202>নবরাত্রি::3026::-- আমরা করছি দুর্গা পূজা কেউ করছেন নবরাত্রির আরাধনা, অর্থাৎ নবদুর্গার আরাধনা, কুণ্ডলিনীশক্তি  ও ষটচক্র জাগরণের আরাধনা। এই নবরাত্রির  জানা, অজানা কিছু কথা ::---     <----আদ্যনাথ----> নবরাত্রি:::-- নবরাত্রির নয়টি দিন        নবরাত্রি হলো নয়টি রাত ও দশ দিন ধরে পালিত হিন্দু উৎসব, যেখানে দেবী দুর্গার নয়টি রূপকে (নবদুর্গা) পূজা করা হয়। নবরাত্রি (সংস্কৃত: नवरात्रि, আক্ষ. নয় রাত) হলো নয়টি রাত (এবং দশ দিন) ব্যাপী হিন্দু উৎসব যা দেবী দুর্গাকে উৎসর্গ করে পালন করা হয় এবং এটি প্রত্যেক বছরের শরৎকালে উৎযাপিত হয়। উৎসবটিকে নভরাত্রি, নঔরাত্রি, নবরাহত্রি, নবরাতাম, বা নঔরাতাম হিসেবেও বানান করা হয়। মা দুর্গার পূজায় নবপত্রিকা যাকে আমরা কলা বউ বলি। কেউ কেউ এই কলা বউকে গণেশের বউ বলে মনে করে। আসলে এটি হলো নব পত্রিকা অর্থাৎ মা দুর্গার নয় দিনের নয় টি বিশেষ রূপ। যেখানে  ★1>কলাগাছ--হোল ব্রহ্মানী। ★2>কচু গাছ---হোল কালিকা। ★3>হলুদ গাছ ---হোল স্বয়ং দেবী দুর্গা। ★4>জয়ন্তীগাছ ---হোল কার্তিক। ★5>বেল গাছ----হোল শিবানী। ★...