Posts

Showing posts from February, 2024

1201>নারী শক্তির আধার

     আজ দুর্গা পূজা আমাদের 'মা' এর পূজা ও আরাধনা। অর্থাৎ নারীর পূজা ও নারীকে সন্মান জানানো।   || নারী শক্তির আধার ||   <---আদ্যনাথ---> নারী সকল শক্তির আধার, জগতে নারীরই শ্রেষ্ঠ মান, নারী ভিন্ন সম্ভব নয় জগতের বিস্তার, সমাজে সম্মানিত নারীর অধিকার। গৃহ, শিক্ষা, সমাজ,আর যত কর্ম কল্যাণ, তন্ত্র,মন্ত্র, যন্ত্র,সকল স্থানেই নারী মহান। নারী বিহনে কোন কার্য পায়না সুন্দর  মান। মাতৃ আরাধনাতেই মেলে শ্রেষ্ঠ সম্মান। সমাজ সংসারে,পেতে শক্তি, সামর্থ, অর্থ যশ, একমাত্র মাতৃ পুজাই শ্রেষ্ঠ ও  সহজ পথ। কত সাধুসন্ত গণ্য মান্য মহাপুরুষজন, নিত্য গাইছেন মাতৃ শক্তির নানা ব্যাখ্যান। দুর্গাপূজা,কালীপূজা সকল মাতৃ আরাধনা  পূজা মনের শান্তির খোঁজে অন্তরের আরাধনা। পূজা অর্থে নিজ অন্তরে শক্তির বোধন করা।  বোধন অন্তে মনে ঈশ্বর রূপী পবিত্র চেতনাকে  জাগিয়ে তোলা'। এ-হেন শক্তির মূলে সৃষ্টির অমোঘ সৃষ্টি নারীর জয়কার, সৃষ্টির আদি ও অন্তে নারীশক্তির সর্বাধিক অধিকার। প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি নারী নিজেই চিরন্তন  বিস্ময়কর। নারী নিশ্চয় অতি যতন সৌন্দর্যে, সর্বদা অতি সক্রিয় মহান ...