1205>|| মানুষ হতে চাইনাআমি ||--(1)+(2)

1205>||  মানুষ হতে চাইনাআমি ||--(1)+(2)

           <---আদ্যনাথ----->

সবাই বলে মানুষই শ্রেষ্ঠজীব এই ভবে,

তাই বুঝি মানুষ হবার ধুম স্বর্গধামে।

তবুও মানুষ, বুঝি মানুষ হলোনা,

তাইতো আমি মানুষ হতে চাইনা।


বলে মানুষের মতন মানুষ হতে হবে,

মানুষ হওয়া কি সত্যি কঠিন তবে।

মানুষকে কেন আবার মানুষ হতে হবে, মানুষ হয়েই জন্মেছি তার কি হবে!


সত্যি বলছি ওরা সবাই মানুষ নয় কি তবে?

তা হলে আমি আর মানুষ হতে চাইনা তবে।

এই তো ভালোই আছি রাতদিন মেহনত করে,

মানুষ আবার মানুষ হয় কি করে?


মানুষ যারা- দেখি এমন করে এক দেশ

অন্য দেশে ফেলছে বোমা,

কত শত অসহায় মানুষকে মারছে যারা।

মানুষ নয় কি তবে,নির্দোষ মরছে তারা ?


ওরা যে নির্বিচারে বন জঙ্গল কাটছে,

সংস্কারের নামে দিন প্রতিদিন কত গাছ কাটছে!

কেউ কি ওদের নিষেধ করছে?

কত পশু পাখি বাসস্থান হারাচ্ছে!


নিত্যদিন প্রকৃতিকে ধ্বংস করে,

বায়ুদূষণ ও প্ৰদূষন কে বাড়িয়ে,

প্রণীকূলকে মারার গেরা কল গড়ে,

চলছে মানুষের কর্ম যজ্ঞ অহংকার বাড়িয়ে।


কে মানুষ আর কে অমানুষ 

কে বলে দেবে কাকে?

মানুষ যদি এমন হয় তবে

অমানুষ বলবো কাকে?


তাইতো আমি আর মানুষ হতে চাইনা তবে,

মানুষ হবার জ্বালা অনেক বুঝিনি আগে,

মিথ্যে  ভাষণে বাজি মাত করছে যারা,

মিথ্যে প্রতিশ্রুতিতে বাহবা লুটছে ওরা।


ওরাই যদি মানুষ তবে অমানুষ হবে কারা,

মানুষে অমানুষে ফারাক খুঁজবে কারা?

কে মানুষ কে অমানুষ আছে বুঝি লেখা,

জানিনা সেই লেখা মেনে চলবে করা?


আমি আর মানুষ হতে চাইনা তবে,

কি হবে অযথা মানুষের ভাবনা ভেবে।

ঐযে মানুষ রূপে দেখি খাচ্ছে খাবি,

ওরাও তো মানুষ বলে করছে দাবি।


আর মানুষ হয়ে জন্ম নিতে চাইনারে ভাই,

মানুষের কলের ছলে হরেক যাতনা তাই,

মানুষ গুলো গোলক ধাঁধায় ডুবছে তাই,

এমন ধাঁধার আঁধারে  কুল কোথা পাই।


এমন মানুষ না হওয়াই বুদ্ধিমানের কাজ বুঝি,

মানুষ শুধু নিজের চিন্তায় ব্যস্ত বুঝি,

লাভ লোকসান ভালো মন্দ নিজের টুকুই বোঝেন তিনি,

এদেরই আমরা ভদ্র মানুষ বলে চিনি।

   <----আদ্যনাথ রায় চৌধুরী---->

          04/11/2026:: সন্ধ্যা 8:17   

========================



     ||  মানুষ হতে চাইনাআমি ||--(2)

           <---আদ্যনাথ----->

সবাই বলে মানুষই শ্রেষ্ঠজীব এই ভবে,

তাই বুঝি মানুষ হবার ধুম স্বর্গধামে।

তবুও মানুষ, বুঝি মানুষ হলোনা,

তাইতো আমি মানুষ হতে চাইনা।


বলে মানুষের মতন মানুষ হতে হবে,

মানুষ হওয়া কি সত্যি কঠিন তবে।

মানুষকে কেন আবার মানুষ হতে হবে, মানুষ হয়েই জন্মেছি তার কি হবে!


সত্যি বলছি ওরা সবাই মানুষ নয় কি তবে?

তা হলে আমি আর মানুষ হতে চাইনা তবে।

এই তো ভালোই আছি রাতদিন মেহনত করে,

মানুষ আবার মানুষ হয় কি করে?

-----------

-----------

-----------

কে মানুষ আর কে অমানুষ 

কে বলে দেবে কাকে?

মানুষ যদি এমন হয় তবে

অমানুষ বলবো কাকে?


তাইতো আমি আর মানুষ হতে চাইনা তবে,

মানুষ হবার জ্বালা অনেক বুঝিনি আগে,

মিথ্যে  ভাষণে বাজি মাত করছে যারা,

মিথ্যে প্রতিশ্রুতিতে বাহবা লুটছে ওরা।


ওরাই যদি মানুষ তবে অমানুষ হবে কারা,

মানুষে অমানুষে ফারাক খুঁজবে কারা?

কে মানুষ কে অমানুষ আছে বুঝি লেখা,

জানিনা সেই লেখা মেনে চলবে করা?


আমি আর মানুষ হতে চাইনা তবে,

কি হবে অযথা মানুষের ভাবনা ভেবে।

ঐযে মানুষ রূপে দেখি খাচ্ছে খাবি,

ওরাও তো মানুষ বলে করছে দাবি।


আর মানুষ হয়ে জন্ম নিতে চাইনারে ভাই,

মানুষের কলের ছলে হরেক যাতনা তাই,

মানুষ গুলো গোলক ধাঁধায় ডুবছে তাই,

এমন ধাঁধার আঁধারে  কুল কোথা পাই।


এমন মানুষ না হওয়াই বুদ্ধিমানের কাজ বুঝি,

মানুষ শুধু নিজের চিন্তায় ব্যস্ত বুঝি,

লাভ লোকসান ভালো মন্দ নিজের টুকুই বোঝেন তিনি,

এদেরই আমরা ভদ্র মানুষ বলে চিনি।

   <----আদ্যনাথ রায় চৌধুরী---->

          04/11/2026:: সন্ধ্যা 8:17   

========================

Comments

Popular posts from this blog

1201>নারী শক্তির আধার