1203> || আজ বিজয়া দশমী || 2026
1203>|| আজ বিজয়া দশমী ||21/10/2026
<---আদ্যনাথ--->
বিজয়াতে মায়ের হয়না বিসর্জন,
চোখের জলে কাজল মোছার মতন হয় নিরঞ্জন।
বিদায়ের ক্ষণে মাকে আবার আসবার জন্য করতে হয় নিবেদন।
এইতো আমাদের পুজোর রীতি ও নীতির প্রকরণ।
কেমন করে হয় মায়ের বিসর্জন,
মা আমাদের হৃদয়ে আছেন সর্বক্ষণ।
এই চারদিন মা মন্ডপে বসে পুজো নিয়েছেন,
আজ বিজয়ার দিন থেকে মা আমাদের অন্তরে বসে পুজো নেবেন।
তাইতো মা আছেন সর্বক্ষণ আমাদের হৃদয় মাঝে,
আজথেকে বৎসর ভর মায়ের চিন্তা করবো সকাল সাঁঝে।
মা আছেন তাই আমরা আছি এই ভুবন মাঝে,
মা এর আশীষ বর্ষিত হয়েছে বিশ্ব ভুবন মাঝে।
<---আদ্যনাথ রায় চৌধুরী---->
Comments
Post a Comment